হোম > শিক্ষা

বর্ণাঢ্য আয়োজনে নর্দান ইউনিভার্সিটিতে নবীনদের বরণ

স্টাফ রিপোর্টার

নর্দান ইউনিভার্সিটির সামার-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়।

নর্দান ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পিউটার বিজ্ঞানী ও বুয়েটের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে দামি জিনিস মস্তিষ্ক (ব্রেন)। ১৩০ বছর আগে আমাদের জগদীশ চন্দ্র বসু যে আবিষ্কার করেছিলেন তা রেডিও আবিষ্কারের সমান। তার ধারাবাহিকতায় আমাদের মোবাইল আবিষ্কারের কথা ছিল। দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমরা এটা করতে পারিনি, কোরিয়ানরা করেছে। বিশ্বব্যাংকের এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে দেশবরেণ্য এই শিক্ষাবিদ বলেন, বিদেশিরা আমাদের দেশ থেকে ৩৫ হাজার কোটি টাকা নিয়ে যায়, এখন হয়তো এটা ১ লাখ কোটি টাকা হবে। দক্ষ জনশক্তি থাকলে এটা বন্ধ হতে পারতো।

ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, “আমাদের দেশের শিক্ষার্থীরা মেধাবী, কিন্তু শিক্ষা পদ্ধতিতে গণ্ডগোল আছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে, ‘আমাদের কলেজের শিক্ষার্থীদের জ্ঞান সপ্তম শ্রেণি পর্যায়ের।’ আমরা শিক্ষার্থীদের যথাযথ পদ্ধতি দিতে পারিনি, এটা দুর্ভাগ্যজনক।”

শিক্ষার্থীদেরকে নিজের ও দেশের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রচুর জনশক্তি আছে। শিক্ষা ও দক্ষতা দিয়ে তাদের মানবসম্পদে পরিণত করতে হবে। তাহলে দেশ সমৃদ্ধ হবে। নর্দান ইউনিভার্সিটি নবীন শিক্ষার্থীদের যথাযথভাবে গড়ে উঠতে সহায়তা করবে বলে এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় স্বাধীন জায়গা। এখানে চোখ-কান খোলা রাখতে হবে। আমাদের মূল উদ্দেশ্য পড়ালেখা, সেটা গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের বিনয়ী ও মনোযোগ সহকারে পড়ালেখা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।

জবির ভর্তি আবেদন শুরু, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী

বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির দাবির মুখে প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

এডহক কমিটির মেয়াদ আরো ছয় মাস বাড়াল শিক্ষা মন্ত্রণালয়

প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর শুরু

গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ