হোম > শিক্ষা

দুর্গাপূজার পর রাকসু নির্বাচন চায় ছাত্রদল

প্রতিনিধি, রাবি

দুর্গাপূজার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (রাকসু) নির্বাচন চেয়েছে ছাত্রদল। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের এ কথা বলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

তিনি বলেন, আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দেখছি গত ৪৮ ঘণ্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রাথীদের যে আনাগোনা ছিলো সেটা এখন অনেকটায় স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছে। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি বিবেচনা করে, ভোটারদের উপস্থিতির কথা যদি বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি বলব আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন। নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরই হোক।

১১তম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা