হোম > শিক্ষা

জবিতে প্রথমবার স্নাতকোত্তর থিসিসে ৫০ লাখ টাকার গবেষণা সহায়তা

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের গবেষণা সহায়তা হিসেবে প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২৭টি বিভাগের মোট ৩৫৪ জন শিক্ষার্থী এ বরাদ্দের আওতায় গবেষণায় আর্থিক সহায়তা পাবেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিটি শিক্ষার্থী ১৪ হাজার ১২৪ টাকা করে অনুদান পাবেন। ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় প্রদত্ত এ বরাদ্দ ‘থিসিস শিক্ষার্থীদের বৃত্তি’ হিসেবে বিবেচিত হবে। অর্থটি কেবল গবেষণা সংক্রান্ত ব্যয়ে ব্যবহার করা যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গবেষণামুখী শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে শিক্ষার্থীরা গবেষণায় আরও উৎসাহিত হবেন এবং জবি একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে