হোম > শিক্ষা

ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত সাবেক ছাত্রলীগ নেতা

প্রতিনিধি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত সহকারী রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেতা মো. আবু বকর সিদ্দিক ছুটি না নিয়েই দীর্ঘদিন ধরেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, আবু বকর সিদ্দিক অর্জিত ছুটি নিয়েছিলেন যার মেয়াদ গত সেপ্টেম্বরেই শেষ হয়ে যায়। তবে তার নেয়া ছুটির মেয়াদ শেষ হলেও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি। ছুটির মেয়াদ শেষ হলে বিভাগ থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি তার কর্মরত বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের সাথে কোন প্রকার যোগাযোগ ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গুঞ্জন রয়েছে, কোনো অনুমতি ছাড়াই তার বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আরেকটি সূত্র বলছে, তিনি দেশেই অবস্থান করছেন।

এ ব্যাপারে জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান (নিউটন) বলেন, আমি গত ১৬ তারিখে দায়িত্ব নেয়ার পর থেকেই তাকে পাইনি। তবে তার আগে থেকেই তিনি অনুপস্থিত। কবে থেকে তিনি অনুপস্থিত এমন তথ্য চেয়ে প্রশাসন আমাদের কাছে চিঠি দিয়েছে, তার জবাব আমরা কালকে দিয়ে দেব।

ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকা সেই কর্মকর্তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, অলরেডি আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা উক্ত বিভাগকে চিঠি দিয়েছি তার বর্তমান অবস্থান সম্পর্কে আমাদের বিস্তারিত জানানোর জন্য। বিস্তারিত তথ্য পেলে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার