হোম > শিক্ষা

একাদশে ভর্তিতে জটিলতা, ৩৭৬ কলেজের সব আসনই ফাঁকা!

৫০০০ শিক্ষার্থী পেলো না পছন্দের কলেজ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে জটিলতা বেড়েছে। তৃতীয় ধাপের প্রকাশিত ফলাফলেও ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পায়নি। এরমধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯৫ জন। এ ছাড়া একজন শিক্ষার্থীও পায়নি ৩৭৬টি কলেজ আর ১৬টি কলেজে কোনো আবেদনই পড়েনি। বুধবার রাতে কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর সারা দেশের ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ ও আলিম মাদরাসা) একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি নেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭৮টিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পাওয়া যায়নি। অর্থাৎ এসব কলেজে কোনো শিক্ষার্থী পছন্দক্রম দেয়নি।

এর আগে, ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে আবেদন নেওয়া হয়। এ সময়ের মধ্যে ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করে ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। তারা কলেজ পছন্দক্রম (চয়েজ) দেয় ৫৯ লাখ ২৮ হাজার ৫৬৭টি।

দ্বিতীয় ধাপে এক লাখ ৯৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করে। এছাড়া আগের ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আবেদনও তাতে যুক্ত হয়। সবমিলিয়ে দ্বিতীয় ধাপে নির্বাচিত হয় ২ লাখ ২৪ হাজার ৩০৬ জন।

গত ২৮ আগস্ট রাতে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। সেসময় আবেদন করেও কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৮২৬ জন। তাদের মধ্যে এসএসসিতে জিপি-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন এক হাজার ৪১৮ জন।

ভর্তি নীতিমালা অনুযায়ী, তিন ধাপে আবেদন করে নির্বাচিত হওয়াদের কলেজে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া আগামী ৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরের দিন ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এ ছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হয়েছে।

কলেজ শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল