হোম > শিক্ষা > ক্যাম্পাস

নানার মুক্তিযোদ্ধা সনদ বাবার নামে, বাকৃবিতে ভর্তি বাতিল

প্রতিনিধি, বাকৃবি

নানার মুক্তিযোদ্ধা সনদ বাবার নামে উপস্থাপন করার অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার প্রথম দিনের ভর্তি কার্যক্রম চলাকালে একজন প্রার্থী নানার মুক্তিযোদ্ধা সনদকে বাবার সনদ হিসেবে ব্যবহার করে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে চেষ্টা করেন। নথি যাচাইয়ের সময় অসংগতি ধরা পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরো জানান, ঘটনার পরে প্রার্থীকে মুচলেকা স্বাক্ষর করিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিষয়টি প্রাথমিকভাবে প্রশাসনিকভাবে নিষ্পত্তি করা হয়েছে।

প্রক্টরিয়াল বডির সূত্রে জানা যায়, ভর্তি কার্যক্রমের প্রথম দিনেই এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার কথা জানিয়েছে।

এদিকে, রোববার শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, ১,০০৬ আসনের বিপরীতে প্রথম দিনেই ৪৪৬ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন। এর মধ্যে ২৩৯ জন ছাত্র এবং ২০৭ জন ছাত্রী। বাকি ৫৬০টি আসন এখনো শূন্য রয়েছে।

জেডএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা