হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির সভায় আলোচনা শেষে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি, আবেদন প্রক্রিয়া ও ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং ইউনিটভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হবে। এসব তথ্য প্রকাশের পর শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার আবেদন ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

গাজার সব বাসিন্দাকে ৭ বছরের মধ্যে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলি মন্ত্রীর

২৭ দিন মহাসাগরে ভেসে অবশেষে উদ্ধার, প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

তেলের ধাক্কা সামলে ভারতের জিডিপিতে চমক, হিসাব নিয়ে প্রশ্ন

বাংলাদেশের ‘চীন পরীক্ষা’ আজ

মরিচায় জীর্ণ হয়ে বন্দরে ফিরল ইউএসএস আব্রাহাম লিংকন

পর্বতারোহীদের প্রস্রাবেও গলছে এভারেস্টের হিমবাহ

ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার মধ্যে গুলাগুলি, আহত ৩

ইন্দোনেশিয়ায় স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ৮০০ অসুস্থ

তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল পাস

সবচেয়ে বেশি ঘুস গ্রহণ ভূমি অফিসে