হোম > শিক্ষা > ক্যাম্পাস

কামিল পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ ফি অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের কামিল পরীক্ষার ফরম পূরণ ফি প্রায় এক হাজার টাকা করে বাড়িয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কামিল প্রথম বর্ষ পরীক্ষার ফি ২ হাজার ৮৪৫ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৮০০ টাকা করা হয়েছে। অর্থাৎ, আগের চেয়ে বেড়েছে ৯৫৫ টাকা। অন্যদিকে কামিল দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফি ৩ হাজার ২৬৫ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ১৭৫ টাকা করা হয়েছে। এতে বেড়েছে ৯১০ টাকা।

তিনি বলেন, এক লাফে প্রায় এক হাজার টাকা ফি বৃদ্ধি শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করেছে। এর ফলে অনেক শিক্ষার্থীর ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়তে পারে। বিষয়টি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের স্বার্থে এই অস্বাভাবিক ফি বৃদ্ধি প্রত্যাহার করে আগের যৌক্তিক ফি বহাল করার জোর দাবি জানান তিনি।

কী ছিল সেই স্ট্যাটাসে, যে কারণে শাহাদাত বরণ করতে হয়েছিল আবরার ফাহাদকে

‘পরের বছর যেন বলতে পারি—অন্তত একটি বিচারের অপেক্ষার অবসান হয়েছে’

আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী

রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

শিক্ষার্থীর স্বপ্নপূরণেই আনন্দ অধ্যাপক বাহানুরের

জড়িত ৭ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের ৪ বই চুরি করে বিক্রির অভিযোগ

‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার টাঙানোয় ইবি ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ