হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিশুরাই এদেশে সবচেয়ে বেশি অবহেলিত

সেমিনারে ভিসি আমানুল্লাহ

স্টাফ রিপোর্টার

শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ, শিশুশ্রম প্রতিরোধ এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, শিশুদের জন্য শুধু নীতি ও প্রকল্প গ্রহণ করলেই হবে না, এসব উদ্যোগ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ড. আমানুল্লাহ বলেন, ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত। জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে ‘চাইল্ড ম্যারিজ চ্যাম্পিয়ন’ তৈরি করতে হবে। যারা বাল্যবিবাহ ঠেকাতে ভূমিকা রেখেছে, তাদের কাজকে সমাজে মডেল হিসেবে তুলে ধরতে হবে। কারণ দেশে বাল্যবিবাহ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

বুধবার বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সম্মানিত আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ স্লোগান সামনে রেখে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান।

দেশের শিশুদের স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকির চিত্র তুলে ধরে ভাইস-চ্যান্সেলর বলেন, অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের মৃত্যুহার এখনো উদ্বেগজনক। দেশের ২৪ শতাংশ শিশু ভয়ানক অপুষ্টির শিকার। বস্তি ও উপকূলীয় এলাকার শিশুদের মধ্যে এই হার ৩৬ থেকে ৪৫ শতাংশ। দেশের প্রায় ৪০ শতাংশ শিশু সীসার দূষণে আক্রান্ত। কোনো কোনো শহরাঞ্চলে এ হার ৬০ শতাংশ পর্যন্ত। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মৃত্যুহারও এখনো ৩৩ শতাংশ।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম।

আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাঁথা: নুরুল ইসলাম সাদ্দাম

গণরুম-গেস্টরুম নিপীড়নের স্মৃতি ধরে রাখতে ডাকসুতে ‘আর্তনাদ’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

জিয়া, খালেদা, আবরার, হাদী—ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের সিলসিলা: সাদিক কায়েম

ঢাবিতে শিবিরের নিপীড়নবিরোধী আলোচনা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত

‘আবরার হত্যার পরও রাজপথ ছাড়েনি ছাত্রদল’

কী ছিল সেই স্ট্যাটাসে, যে কারণে শাহাদাত বরণ করতে হয়েছিল আবরার ফাহাদকে

‘পরের বছর যেন বলতে পারি—অন্তত একটি বিচারের অপেক্ষার অবসান হয়েছে’

আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী

কামিল পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী