হোম > শিক্ষা > ক্যাম্পাস

ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এবার বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ মে) বেলা ১২ টার সময় উপাচার্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত প্রশাসনিক শাটডাউন কর্মসূচি বাস্তবায়নে উপাচার্যের কার্যালয়, ট্রেজারার কার্যালয়, রেজিস্ট্রারের কার্যালয়সহ একাধিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা।

শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আজ ১১ টার মধ্যে উপাচার্যকে পদত্যাগ করতে বলা হয়েছিল এবং পদত্যাগ না করায় পূর্ব ঘোষিত শাটডাউন পালন করার জন্যই এই তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। আরো জানান, উপাচার্য পদ ত্যাগ না করলে তারা আরো কঠোর কর্মসূচির দিতে বাধ্য হবেন।

আন্দোলনরত শিক্ষার্থী আইন বিভাগের তরিকুল বলেন, ‘শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করলেই, আন্দোলন দমানোর জন্য স্বৈরাচারের ভিসি মামলা দিয়ে দেন, যা বিশ্ববিদ্যালয়ের মুক্ত ধারার চিন্তার পরিপন্থি।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বৈরাচারের পুনর্বাসন ও জুলাই আন্দোলনের পক্ষে অবস্থানকারীদের হয়রানির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের ১৮ দিনের মাথায় উপাচার্য পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তনের ফি কমানোর দাবিতে ডাকসুর কর্মসূচি

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

এইচএসসিতে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে যে ৩ উপায়ে

বাকৃবিতে ইয়াসের উদ্যোগে জাতীয় ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত