হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

প্রতিনিধি, শাবিপ্রবি

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল সায়েন্সের তিন শিক্ষার্থীও রয়েছেন।

গত ৫ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষে উত্তীর্ণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে। ওই তালিকায় শাবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের সাতজন, ২০২০ শিক্ষাবর্ষের সাতজন এবং ২০২১ শিক্ষাবর্ষের চারজন শিক্ষার্থী স্থান পেয়েছেন। তিন শিক্ষাবর্ষেই একজন করে অধিভুক্ত মেডিকেল শিক্ষার্থী এ পদকের জন্য মনোনীত হয়েছেন।

ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে শাবিপ্রবি থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রমদ চন্দ্র বৈদ্য, অর্থনীতি বিভাগের নুসরাত জাহান তৃশা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাদিয়া সিন্থি দিশা, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের মাহাবুব আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের সায়েদা রায়হানা আক্তার, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সোহাগ আহমেদ এবং অধিভুক্ত মেডিকেল সায়েন্সের মাহেশ আচার্য।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মো. মিনহাজুল কিবরিয়া, অর্থনীতি বিভাগের জান্নাতুল নাঈম রিয়া, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের পাপিয়া রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এ.কে.এম. ফখরুল হোসেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের আফসানা আহমেদ, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের তাঞ্জেনা খাতুন তুলি এবং অধিভুক্ত মেডিকেল সায়েন্সেস অনুষদের প্রাণা জোশী।

এ ছাড়া ২০২১ শিক্ষাবর্ষে স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের মোছা. জারিন তাবাসসুম তিথি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের কাউসার আলী, সমাজবিজ্ঞান বিভাগের কাইরতুন হিসান তন্নি এবং অধিভুক্ত মেডিকেল সায়েন্সের অনুপম কান্তি পাল।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে কৃতী গ্র্যাজুয়েটদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এআরবি

আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাঁথা: নুরুল ইসলাম সাদ্দাম

শিশুরাই এদেশে সবচেয়ে বেশি অবহেলিত

গণরুম-গেস্টরুম নিপীড়নের স্মৃতি ধরে রাখতে ডাকসুতে ‘আর্তনাদ’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

জিয়া, খালেদা, আবরার, হাদী—ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের সিলসিলা: সাদিক কায়েম

ঢাবিতে শিবিরের নিপীড়নবিরোধী আলোচনা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত

‘আবরার হত্যার পরও রাজপথ ছাড়েনি ছাত্রদল’

কী ছিল সেই স্ট্যাটাসে, যে কারণে শাহাদাত বরণ করতে হয়েছিল আবরার ফাহাদকে

‘পরের বছর যেন বলতে পারি—অন্তত একটি বিচারের অপেক্ষার অবসান হয়েছে’

আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী

কামিল পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি