হোম > শিক্ষা > ক্যাম্পাস

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

রাবি হল সংসদের বিবৃতি

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশকে পক্ষপাতদুষ্ট ও প্রহসনমূলক আখ্যা দিয়ে প্রতিবাদ-বিবৃতি জানিয়েছে, হল সংসদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

শনিবার রাতে হল সংসদের ভিপি-এজিএসসহ সদস্যদের স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, গত ৪ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলা ও জিয়া হলের কক্ষে ভাঙচুরের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ঘটনার ভুক্তভোগী হল সংসদের নির্বাচিত জিএস আরিফুল ইসলামের ছাত্রত্ব বাতিলের সুপারিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতদুষ্টতা ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরো বলা হয়, প্রশাসনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে ফেসবুকে পোস্টদাতা ও হামলাকারীদের একই শাস্তির আওতায় আনা হয়েছে। পোস্ট দেওয়ার কারণে একজন শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রত্ব বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ন্যায়বিচারের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে।

এ বিষয়ে জিয়াউর রহমান হল সংসদের ভিপি বলেন, আরিফুল ইসলামের একটি ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ কোনোভাবেই যৌক্তিক নয়। তিনি ওইদিন কোনো ফৌজদারি অপরাধে জড়িত ছিলেন না; বরং তার কক্ষে ভাঙচুর করা হয়েছে এবং তাকে মারধরের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তিনি নিজেই ভুক্তভোগী। অথচ প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত না করে তাকেও শাস্তির আওতায় আনা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী।

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা

শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী