হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

জাবি প্রতিনিধি

‘সি দ্য সায়েন্স, বি দ্য চেঞ্জ’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী সপ্তম জাতীয় বিজ্ঞান মেলা–২০২৫। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য (শিক্ষা), ক্লাবের উপদেষ্টাসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় এক হাজার শিক্ষার্থী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক বলেন, বিজ্ঞান একটা ফ্রুটলেস জব। সায়েন্স ক্লাব আগামী বিজ্ঞানী তৈরির যে চেষ্টা করছে তা প্রশংসনীয়।

বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সায়েন্স ক্লাবের ৭ম জেইউএসসি বিজ্ঞান উৎসবে অংশগ্রণকারী সকলকে শুভ কামনা জানান। বিজ্ঞান চর্চা ও আগামী বিজ্ঞানী তৈরিতে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি জাবি সায়েন্স ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, সৃষ্টিকর্তার দুটি জিনিস সবচেয়ে বড় উপহার হিসেবে দিয়েছেন। একটি জীবন এবং অপরটি প্রযুক্তি। যারা বিজ্ঞানচর্চা করে তাদের কার্যক্রম সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করে। বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করার মাধ্যমে আমাদের সেবা করেন। বিজ্ঞান চর্চা যারা করেন তারা স্রষ্টা কর্তৃক প্রদত্ত অতিরিক্ত দায়িত্ব পালন করে বলে মনে করে।

তিনি আরো বলেন, সায়েন্স ক্লাবের এই কার্যক্রম দেখে মনে হচ্ছে এটি একটি উপাসনা। এই ফেস্টিভ্যাল আয়োজনের সাথে যারা যুক্ত তাদের আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি এটা দায়িত্ব না, এটা তাদের উপাসনা। জাবি সায়েন্স ক্লাবের সাথে আছি এবং থাকব।

বিজ্ঞান মেলার প্রথম দিনে আজকে ছিল গণিত অলিম্পিয়ার্ড,রুবিকস কিউ কম্পিটিশন, বিজ্ঞানের উপর বক্তৃতা ও চার মিনিট প্রেজেন্টেশন।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এবারের অলিম্পিয়ার্ডে মোট দশটি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের থাকছে মোট এক লক্ষ টাকার পুরস্কার। তরুণদের বিজ্ঞান চর্চায় উদ্ভুদ্ধ করতে এই আয়োজন জারি রাখা আাশাবাদ ব্যক্ত করেন সায়েন্স ক্লাবের সভাপতি সৌরভ শুভ।

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

মুজিব বেঁচে থাকলে বাংলাদেশে এখনো ৪টি পত্রিকা থাকতো

জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

এআই বিপ্লবের যুগে শিক্ষার্থীদের জন্য সেরা ছয় বিষয়

পার্সোনাল ব্র্যান্ডিং: নিজেকে চেনানোর বিজ্ঞান