পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। সোমবার এ সময় ব্যবসায় প্রশাসন, সিএসই ও মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
ব্যবসায় প্রশাসন অনুষদের সভায় সভাপতিত্ব করেন ডিন অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাব্বির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এবিএম সাইফুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল ইসলাম, ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল ও সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন।
সিএসই অনুষদের সভায় ডিন অধ্যাপক ড. খোকন হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন, ম্যাথমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, সিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম মো. মুরাদুল বশির, অধ্যাপক ড. মো. শামসুজ্জামান, সিআইটি বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমান এবং অধ্যাপক ড. অলি রায় চৌধুরী।
মাৎস্যবিজ্ঞান অনুষদের সভায় ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক ডিন অধ্যাপক ড. মো. লোকমান আলী, ল’অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. কানিজ রওফসানা সুমি, অধ্যাপক ড. মো. আরিফুল আলম, অধ্যাপক ড. মো. রাজীব সরকার এবং অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
তিনটি সভা শুরুতে অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণশক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিভিন্ন অনুষদে বিদ্যমান শিক্ষক ও জনবল সংকট নিয়ে উপাচার্য বলেন, প্রয়োজনীয় জনবল ঘাটতি দ্রুত নিরসনের জন্য প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ ও উপাচার্যের বাসভবনের একান্ত সচিব মো. আরিফুর রহমান নোমান।
জেডএম