হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিএনপিপন্থি কোষাধ্যক্ষকে ‘ল্যাংটা সোলেমান’ বললেন কুবি ছাত্রদল নেতা

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ।

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কোষাধ্যক্ষকে “ল্যাংটা সোলেমান” বলে উল্লেখ করেন। পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগও তোলেন।

এর আগে প্রশাসনকে “ল্যাংটা করার” হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে এই ছাত্রনেতার বিরুদ্ধে। জানা যায়, গত ৩০ মার্চ উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরের দপ্তরে গিয়ে প্রশাসনিক কার্যক্রম ও সিন্ডিকেট সভা বন্ধ রাখার জন্য হুমকি দেন তিনি ও তার অনুসারীরা।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “তিনি দুর্নীতিগ্রস্ত হলে তাকে সমালোচনা করতেই পারি।” একই সঙ্গে তিনি দাবি করেন, কোষাধ্যক্ষ সোলাইমান বিএনপিপন্থি শিক্ষক নন।

অন্যদিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “আমি শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নাম ধরে এ ধরনের নোংরামি কোনো সংগঠনের জন্যই ভালো নয়।” তিনি অভিযোগ করেন, কোনো অভিযোগ থাকলে তা আইনিভাবে সমাধান করা উচিত, এভাবে হেনস্তা করা ঠিক নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। তাদের মেয়াদ চার বছর নির্ধারণ করা হয়েছে।

এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সরকারি প্রাথমিক শিক্ষকদের কড়া সতর্কবার্তা অধিদপ্তরের

কিউএস বিশ্ব র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

জুলাই বিপ্লব স্মরণে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার আয়োজন ডাকসুর

কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু

দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময়ই ছিল: শিক্ষামন্ত্রী

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ