হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইইউডিসি, ভিসির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ডিবেট ফর ডেমোক্রেসি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি)।

বিজয়ী দল এমআইইউডিসি’র সদস্যরা বুধবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা ভাইস-চ্যান্সেলরের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের এ তরুণ বিতার্কিকরা নিজেদের আত্মোন্নয়নের পাশাপাশি আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সায়ীদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ডিবেট ক্লাবের মডারেটর রেহানা সুলতানা, ছাত্র বিষয়ক বিভাগের পরিচালক আবদুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন, আইন বিভাগের শিক্ষক ও সহকারী মডারেটর সুমাইয়া ইসলাম এবং ফার্মেসি বিভাগের শিক্ষক ও সহকারী মডারেটর ববি আক্তার বিথি।

এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সুজায়েত উল্লাহ, জেনারেল সেক্রেটারি মাহফুজুর রহমান, দলনেতা আইন বিভাগের শিক্ষার্থী মো. আবু জুবায়ের, সদস্য জিহাদ হোসেন রাহাত (জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ) এবং মাইমুনা বিনতে মাহবুব (ফার্মেসি) সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

শুভেচ্ছা বিনিময় শেষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিজয়ী দল ও ক্লাব সদস্যদের সঙ্গে নিয়ে পর্দা টেনে ডিবেট ক্লাব আয়োজিত দেয়ালিকা পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

প্রসঙ্গত, গত শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা।

বিরোধী দল হিসেবে অংশ নেয় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা।

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান