হোম > শিক্ষা > ক্যাম্পাস

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর প্রফেসর সাইফুল আলম

আতিকুর রহমান নগরী

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রখ্যাত প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এই পদে প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ-এর স্থলাভিষিক্ত হন।

ড. সাইফুল আলম দেশের একজন সুপরিচিত মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ৭০টিরও অধিক গবেষণা প্রবন্ধ তার পান্ডিত্য ও গবেষণার গভীরতা প্রতিফলিত করে।

তিনি ২০১৩ সালে বিশ্বখ্যাত চাইনিজ একাডেমি অব সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ২০১৮-১৯ সালে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

তার গবেষণাকর্ম মৃত্তিকার স্বাস্থ্য, টেকসই কৃষি ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার ওপর গভীর প্রভাব ফেলেছে। ড. আলম ২০০৬ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা ও গবেষণা চালিয়ে ২০১৮ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তিনি নেতৃত্বদানের ক্ষেত্রেও সমান পারদর্শী।

তিনি ২০১৪-২০১৬ সাল পর্যন্ত মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়া, প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে পরিচালক (ছাত্র-কল্যাণ) হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

ব্যক্তিজীবনে তিনি এক শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৬ সালে গাজীপুর জেলার সদর উপজেলার পশ্চিম ডগরী গ্রামে জন্মগ্রহণ করেন। সততা, দায়বদ্ধতা ও মানবিক নেতৃত্বের জন্য তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে বিশেষভাবে সম্মানিত।

ড. মোহাম্মদ সাইফুল আলম এর মতো একজন বিজ্ঞ, অভিজ্ঞ ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ আরও দৃঢ় হবে এমনটাই প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় পরিবার।

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ