হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৪ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চার কৃতি শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। একইসঙ্গে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. জিল্লুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞাসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে অনুষদের মেধাতালিকায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ চারজন শিক্ষার্থীর হাতে সম্মাননা মেডেল ও সনদ তুলে দেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং উপস্থিত অতিথিরা।

সমাপনী বক্তব্যে ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে কাউকে জোর করে পাস করিয়ে দেওয়া হয় না। নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষদের গর্ব। তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং অন্যদেরও উৎকর্ষ সাধনে উৎসাহিত করবে।

ঢাবিতে বড়পর্দায় দেখানো হবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

ইবিতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে নূরআহসান-ইবতেসাম শান্ত

রাবিতে পাকিস্তান হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদলের সফর

২০২৮ সাল থেকে নিবন্ধনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলবে

ববি সাবেক উপাচার্যের দায়িত্বকালীন অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি

বিসিএস ফল ঘিরে শেকৃবিতে উত্তেজনা, টানা দ্বিতীয় দিন ক্লাস-পরীক্ষা বর্জন

বাকৃবির কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

রাবির উন্নয়নে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

৭৩ বছরের গৌরব, তবু সংকটের বৃত্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়