হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ৩১ আগস্ট ২০২৬ তারিখের আদেশ মোতাবেক সাত কলেজের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রম স্থগিত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের ২৭ আগস্ট ২০২৬ তারিখের একটি স্মারকের মাধ্যমে প্রকাশিত ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রম স্থগিত করা হলো।

অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণ এই কার্যক্রম কতদিনের জন্য স্থগিত থাকবে এবং পরবর্তী সময়ে নতুন সময়সূচি কবে ঘোষণা করা হবে, তা এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি সাত কলেজের অধ্যক্ষদের কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী বলেন, অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিলাপ স্থগিতের নোটিশটি আজই প্রকাশ করা হয়েছে। এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে কিছু প্রস্তাবনা পাঠানোর কথা রয়েছে। এরপর সংশ্লিষ্ট সবাই মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ফর্ম ফিলাপের কার্যক্রম পুনরায় শুরু হবে-তা নির্ধারণ করা হবে। আপাতত সে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে খুব দ্রুতই আবার ফর্ম ফিলাপের নোটিশ প্রকাশ করা হবে।

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ গুলো হলো রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

বিশেষ সুবিধায় ১৫ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও ঝুঁকি বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা

তরুণ ও অবিবাহিতদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ

ছাত্র আন্দোলন প্রশমিত করা চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার