হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভোট দিলেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী রনি

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ

চাকসু নির্বাচনে ভোট দিলেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে তিনি ভোট দেন।

বুধবার সকাল থেকে শুরু হওয়া চাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে ৪টা পর্যন্ত। সকাল ৮টা থেকে ক্যাম্পাসে ভিড় করতে থাকেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন হওয়ায় সবার মধ্যেই আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। তাদের মধ্যে ১১ হাজার ৩২৯ জন ছাত্রী। ভিপি-জিএসসহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি। ১৫ হল ও হোস্টেল সংসদে পদসংখ্যা ১৪টি করে। যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ৪১৫ জন। ৫টি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৬০টি কক্ষে।

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের গেস্টরুমে নিয়ে নির্যাতনের অভিযোগ