হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি, রাবি

সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলকভাবে খারাপ হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ক্ষেত্রে মোট জিপিএর শর্ত ছিল ৭.০০।

অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ক্ষেত্রে মোট জিপিএর শর্ত ছিল ৭.৫০।

তবে 'বি' ইউনিটের (বাণিজ্য) আবেদনের যোগ্যতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ইউনিটের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত শিথিল করার সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।

এদিকে, ভর্তি উপকমিটির সিদ্ধান্ত বহাল রেখেছে ভর্তি পরীক্ষা কমিটি। সে অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা 'বি' ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। আগামী ৮ জানুয়ারি 'বি' ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি 'এ' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১২ নভেম্বর, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে অধ্যাপক বেলাল হোসেন বলেন, “ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক, তা আমরা চাই না। যেহেতু এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে, তাই ভর্তি কমিটি মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনযোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।”

সভায় নেওয়া সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ এবং বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে 'বি' ইউনিটের (বাণিজ্য) বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ইউনিটের ক্ষেত্রেও আবেদনের যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হতে পারে।

ভর্তি উপকমিটির সিদ্ধান্ত বহাল রাখার বিষয়ে অধ্যাপক বেলাল হোসেন বলেন, ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে উপকমিটির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সামনে ভর্তি পরীক্ষা কমিটির আরও সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ছয় শিক্ষকসহ ৬৮ শিক্ষার্থী

সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে রাকসুর উদ্যোগ, প্রকাশিত ৮ গ্রন্থ

রাজধানীর উদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, দিনব্যাপী বিক্ষোভ

ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বলেই জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

ডেঙ্গুতে প্রাণ গেল জুলাইযোদ্ধা চন্দনের, শোকের ছায়া বেরোবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তনের ফি কমানোর দাবিতে ডাকসুর কর্মসূচি

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল