হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় অধিকার নয়, প্রতিটি মানুষের লালিত আবেগ

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি

বিভিন্ন সময়ে এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাবি উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছুই তুলনীয় নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম এবং ১৯৯০ ও ২০২৪ অসুস্থ ও জরাগ্রস্ত একজন শিশুকে সুস্থ করার প্রয়াস।

উপাচার্য তার বার্তায় বলেন, স্বাধীনতা আমাদের জাতির আত্মমর্যাদা, সাহস ও আত্মত্যাগের প্রতীক। ইতিহাসের প্রতিটি পাতায় স্বাধীনতার জন্য লড়াই করা মানুষের গল্প আছে, রক্তের দাগ আছে, আছে বুকভরা সাহসের স্বাক্ষর। তাই স্বাধীনতা শুধু একটি রাষ্ট্রীয় অধিকার নয়, এটি প্রতিটি মানুষের মনে লালিত একটি আবেগ। উপাচার্য বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও এই আবেগের বহিঃপ্রকাশ বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় আরো উপস্থিত ছিলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, জাকসুর নেতৃবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন আবাসিক হল এবং বিভাগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া

মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের অর্থ ‘রাষ্ট্রীয় সন্ত্রাসে’ সহযোগিতা: ইরানের হুঁশিয়ারি

‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়: আইডিআরএ চেয়ারম্যান

মাদুরোবিহীন ভেনেজুয়েলা, দুর্ভোগে ধৈর্য হারাচ্ছে মানুষ

সৌদিতে নিহত গণ্ডগোহালী গ্রামের চারজনকে পাশাপাশি দাফন

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শতাধিক, উদ্ধার অভিযানে সেনাবাহিনী

পাঁচ বছরেই মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

সিলেটে মোটরসাইকেল চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবল আটক

নেপাল-চীন সীমান্তে ভেঙে গেছে হ্রদের বাঁধ, আতঙ্কে পাহাড়ে ছুটছেন মানুষ