হোম > শিক্ষা > ক্যাম্পাস

কৃষ্ণচূড়ার রক্তরঙে সজ্জিত ইডেন ক্যাম্পাস

উম্মে জোবায়দা

গ্রীষ্মের দাবদাহে যখন প্রকৃতি পুড়ছে ঠিক তখনই প্রকৃতির মন জুড়াতেই যেন ফুটে ওঠে রক্তরঙা কৃষ্ণচূড়া ফুল। তেমনি করে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসেও এক টুকরো প্রশান্তির প্রলেপ এঁকে দিয়েছে কৃষ্ণচূড়া ফুল। সাধারণত গ্রীষ্মকালেই কৃষ্ণচূড়া প্রকৃতিতে পূর্ণরূপে ধরা দেয়। তীব্র গরমে এর উজ্জ্বল লাল রঙ প্রকৃতির সৌন্দর্যে যুক্ত করে এক নতুন মাত্রা। অলিগলিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়া এই ফুল যেন কলেজের সৌন্দর্যকে আরো গভীরভাবে রাঙিয়ে তুলেছে। কেউ কেউ সে ছড়িয়ে পড়া ফুলগুলো খুব সযত্নে কুড়িয়ে নেয়।

কলেজের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে সুউচ্চ কৃষ্ণচূড়া গাছ, যার শাখা-প্রশাখা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। শোভাবর্ধনকারী এই গাছের ফুল যখন ফুটে ওঠে তখন মনে হয় যেন গাছটি শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য সর্বদা প্রস্তুত। এর একটু বাঁয়েই প্রশাসনিক ভবনের পাশের কৃষ্ণচূড়া গাছটি যেন লাল আভা ছড়াচ্ছে। এছাড়া ৩নং ভবনের সামনে ফুটে ওঠা কৃষ্ণচূড়া গাছটি দেখলে মনে হয় যেন পুরো ভবনটি দখলে নিয়েছে। শিক্ষার্থীরা নানা ঢঙে এখানে এসে ছবি তোলে। লাল রঙের ছোঁয়ায় সেজে ওঠা কৃষ্ণচূড়া ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের স্মৃতি ও আবেগের সঙ্গেও গভীরভাবে জড়িত। ক্লাসের ফাঁকে আড্ডায় কিংবা ক্যামেরাবন্দি অসংখ্য ছবির সৌন্দর্যের প্রধান আকর্ষণ হয়ে থাকে এই রক্তরাঙা ফুল। গ্রীষ্মের রুক্ষ প্রকৃতির মাঝেও কৃষ্ণচূড়ার উজ্জ্বল উপস্থিতি যেন প্রাণে দোলা দেয়। প্রতি বছর ফুলের এই মোহনীয় লাল আভা ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে দেয় এক অন্যরকম আবেশ, যা ইডেন মহিলা কলেজের সৌন্দর্যকে করে তোলে আরো অনন্য ও প্রাণবন্ত।

লেখক : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ