হোম > শিক্ষা > ক্যাম্পাস

বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বন্ধ বিআরটিসি বাসসেবা

প্রতিনিধি, হাবিপ্রবি

প্রায় পাঁচ মাসের বকেয়া পরিশোধ না করায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহনপুলে যুক্ত থাকা তিনটি বিআরটিসি দ্বিতল বাস সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এমতাবস্থায় বাসের ট্রিপ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

দিনাজপুর বিআরটিসি বাস ডিপো এবং হাবিপ্রবি পরিবহন শাখা সূত্রে জানা যায়, প্রতিমাসে ট্রিপ সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট অংকের টাকার চুক্তিতে বিশ্ববিদ্যালয় পরিবহন শাখার সাথে সমন্বয় করে তিনটি দ্বিতল বাস চলাচল করছে হাবিপ্রবিতে। তবে গত জুন মাস থেকে প্রায় পাঁচ মাসের টাকা বকেয়া হয়ে যাওয়ায় বাস চলাচল বন্ধ রাখার জন্য বিশ্ববিদ্যালয় পরিবহন শাখাকে চিঠি দেয়া হয়েছে বিআরটিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে।

এমতাবস্থায় গত ৯ নভেম্বর (সোমবার) তিনটি দ্বিতল বাস বাদ দিয়েই নতুন করে বাস চলাচলের সময়সূচি প্রকাশ করে পরিবহন শাখা। এতে বাসের ট্রিপ কমে যাওয়ায় ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে শিক্ষার্থীদেরকে। দ্রুত বিআরটিসি বাস অন্তর্ভুক্তির দাবি জানিয়ে ট্রিপ সংখ্যা বাড়ানোর পক্ষে মতামত দেন তারা।

এ বিষয়ে বিআরটিসি দিনাজপুর ডিপো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে টিএ ভরত চন্দ্র রায় বলেন, গত জুন মাস থেকে নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত নিয়মিত এবং জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির পর সবমিলিয়ে হিসাব করলে ২৫ লক্ষ টাকার বেশি বকেয়া হয়েছে। এমতাবস্থায় নিয়মিত ট্রিপ চালানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, বাসের বকেয়া হয়ে যাওয়ায় সাময়িক সময়ের জন্য বিআরটিসি বাস চলাচল বন্ধ আছে। ইতোমধ্যে প্রশাসন বিষয়টা সম্পর্কে অবগত এবং পুনরায় বিআরটিসি বাস চালু করতে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। আজকেই আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবো। দ্রুত বকেয়া পরিশোধ করে বিআরটিসি বাস চালু করা হবে। আজকে আলোচনা ফলপ্রসূ হলে কাল থেকেই পুনরায় আগের শিডিউলে বাস চলাচল করবে।

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক

এবার বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা

ককটেল ফাটাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটক দুই

ঢাবির পর এবার জবির দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণ, আটক ১

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা, জাবি শিক্ষার্থী বহিষ্কার

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

ঢাবির সমাবর্তনে ‘গলাকাটা ফি’ কমানোর দাবি শিক্ষার্থীদের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ

ঢাবির একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ২