হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডাকসুর উদ্যোগে সূর্যসেন হলে চালু হলো ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে ১০টি আধুনিক কম্পিউটার নিয়ে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে স্থাপিত এ সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, তথ্যপ্রযুক্তি জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

রোববার দুপুরে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম যৌথভাবে সেন্টারটির উদ্বোধন করেন। ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামের উদ্যোগে এটি স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থায়নকারী ব্যবসায়ী ও সমাজসেবক ড. তৈয়বুর রহমান, সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুর রহমান, জিএস জাবির হোসেন, এজিএসসহ হল সংসদ ও ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ প্রতিষ্ঠার সার্বিক উদ্যোগ ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম। এতে সহযোগিতা করেছে মাস্টারদা সূর্যসেন হল সংসদ। এর আগে বিশ্ববিদ্যালয়ের আরও দুটি আবাসিক হলে এ ধরনের সেন্টার স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য আবাসিক হলগুলোতেও এমন সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধন-পরবর্তী বক্তব্যে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রাচ্যের অক্সফোর্ড’খ্যাত গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে আবাসিক হলগুলোতে একাডেমিক লজিস্টিকসের পর্যাপ্ততা বাড়ানো জরুরি। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতিটি আবাসিক হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সহজ ছিল না। প্রশাসনিক জটিলতা কাটিয়ে প্রতিটি হলে ক্যারিয়ার সেন্টার স্থাপন করা আমাদের জন্য একটি বড় আর্থিক চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘ ১১ মাস বিভিন্ন দাতা সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সরকারি দপ্তরে ল্যাব স্থাপনের প্রস্তাবনা নিয়ে ঘুরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম আজ সফলতার মুখ দেখছে।’

মাজহারুল ইসলাম আরও বলেন, ‘প্রথম দুটি হলের পর তৃতীয় হল হিসেবে আজ সূর্যসেন হলে এই ল্যাবের সফল উদ্বোধন হলো। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বাকি হলগুলোতেও এই আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার উদ্বোধন করা হবে, ইনশাআল্লাহ।’

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘এই কম্পিউটার ল্যাবটি আমাদের ইশতেহারে ছিল না। শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার দিক বিবেচনা করে ইশতেহারের বাইরেও আমরা অনেক উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক কাজ থেকে শুরু করে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ এবং একই সঙ্গে একটি ই-লাইব্রেরি হিসেবে ল্যাবটি ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে আমরা কার্যকরী পদক্ষেপ নেব।’

শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও ডাকসুর পক্ষ থেকে বিভিন্ন ধরনের একাডেমিক ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার স্থাপনের জন্য ডাকসু নেতৃবৃন্দ, অর্থায়নকারী এবং হল সংসদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সূর্যসেন হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আজ পূর্ণতা পেল। এই ল্যাবের সার্বিক তত্ত্বাবধান এবং এটিকে আরও বেশি ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হল প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

নতুন এই সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ক্যারিয়ার প্রস্তুতি ও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে আরও বেশি সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

একীভূত পাঁচ ব্যাংকে ৫ হাজার কোটি টাকা দিল কেন্দ্রীয় ব্যাংক

মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে গেল বিরোধীদল

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিশেষজ্ঞ আলেমদের মতামত নেওয়ার আহ্বান মাওলানা রাব্বানীর

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়, থাইল্যান্ডে চিকিৎসা নিয়েও স্বাভাবিক হইনি

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াত

পীরগাছা সোনালী ব্যাংকের সেই ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’