হোম > শিক্ষা > ক্যাম্পাস

রুয়েটে দুইদিন ব্যাপী ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং কর্পোরেট জগতের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার ২০২৬ শেষ হয়েছে। গত শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান, মানবসম্পদ বিশেষজ্ঞ, সফল বিসিএস ক্যাডার ও উচ্চশিক্ষাবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নেন।

ফেয়ারের উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। এসময় উপাচার্য বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করে বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে।

দুই দিনে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১,৫০০টি সিভি জমা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি ‍সিগমা ওয়েল ইন্ডাস্টিজের অন-ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে ৬০ জনের বেশি শিক্ষার্থী সরাসরি ভাইভায় অংশ নেওয়ার সুযোগ পান।

প্রথম দিনে অনুষ্ঠিত বিসিএস ক্যারিয়ার সেমিনারে রুয়েটের তিনজন সফল বিসিএস ক্যাডার শিক্ষার্থীদের প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা, লিখিত ও মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা তুলে ধরেন। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা হয়।

এছাড়া এইচআর সামিটে দেশসেরা বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রতিনিধিরা বর্তমান চাকরির বাজার, নিয়োগ প্রক্রিয়া, কর্পোরেট সংস্কৃতি এবং সফট স্কিল বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

শনিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও বিশেষ কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে রুয়েট ক্যারিয়ার ফোরামের সভাপতি ফজলে রাব্বি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে এ ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং কর্পোরেট সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের আয়োজনও সেই ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এবারের ফেয়ারে দেশসেরা বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের মতে, চাকরির আবেদন গ্রহণের পাশাপাশি এ আয়োজন শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩