হোম > শিক্ষা > ক্যাম্পাস

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

প্রতিনিধি, জবি

শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। পাশাপাশি আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

এ ছাড়া লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ২৫ অক্টোবর (রোববার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।

ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবাগুলো সচল থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা