হোম > শিক্ষা > ক্যাম্পাস

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব পক্ষের প্রতি ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার রাতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন।

বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর প্রথম পরিচয় তারা জবিয়ান। ধর্মীয় মূল্যবোধের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সব ধর্মের শিক্ষার্থীর নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধির চর্চা, পারস্পরিক শ্রদ্ধা ও সার্বজনীন সহাবস্থানের কেন্দ্র। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণ করে আসছেন। কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের এই সম্প্রীতি বিঘ্নিত হওয়া এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হওয়া দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান সংকটের সময়ে আবেগ বা উসকানির বশবর্তী হয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। সব ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে শিক্ষার্থীদের কল্যাণ, দেশের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক আলোচনা ও শ্রদ্ধাবোধের মাধ্যমেই যেকোনো জটিল সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে সংগঠনটি।

এতে ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীর ধর্মীয় অনুভূতি ও অধিকারের প্রতি সম্মান জানিয়ে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি সম্প্রীতি ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও ছাত্রসংগঠনকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানায় জবি ছাত্রদল।

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী

মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী

জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম