হোম > শিক্ষা > ক্যাম্পাস

ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

প্রতিনিধি, জবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হওয়ায় ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়নি। রাজধানী ঢাকার বুকে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাপ্তির খাতা প্রায় শূন্য। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টি নানা বঞ্চনার শিকার হয়েছে।

তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিংবা সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আহ্বান জানাই—শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্দশা ও বঞ্চনাকে প্রাপ্তিতে রূপান্তর করতে কার্যকর ভূমিকা রাখুন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করে উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের ইতিবাচক ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বলেই জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

ডেঙ্গুতে প্রাণ গেল জুলাইযোদ্ধা চন্দনের, শোকের ছায়া বেরোবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তনের ফি কমানোর দাবিতে ডাকসুর কর্মসূচি

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

এইচএসসিতে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন