হোম > শিক্ষা > ক্যাম্পাস

সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

প্রতিনিধি, রাবি

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে সেন্টমার্টিনে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, সাগর উত্তাল থাকায় নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেন্টমার্টিনেই অবস্থান করতে হবে তাদের।

এ বিষয়ে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, আমরা এখানে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতে শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বয়ং উপাচার্যের সার্বিক খোঁজখবর এবং সহযোগিতার আশ্বাস তাদের মনোবল বাড়িয়েছে। এমনকি ট্রিপ বাতিল হওয়ায় শিক্ষার্থীরা সাময়িক আর্থিক সংকটে পড়েছেন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের প্রতিও আমরা কৃতজ্ঞ।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আমি কক্সবাজার সার্কেলের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, সাগরের ঢেউ কমে এলেই শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রটোকল দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এ ছাড়া অনাকাঙ্ক্ষিতভাবে অতিরিক্ত দুই দিন অবস্থান করতে হওয়ায় শিক্ষার্থীদের আর্থিক বিষয়টিও আমরা বিবেচনায় রাখছি।

তিনি আরও বলেন, আমি বিভাগের শিক্ষক ড. মানিকুল ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সাগরে ঢেউয়ের পরিস্থিতি অনুকূলে না থাকলে শিক্ষার্থীদের আগামীকালও সেখানে অবস্থান করতে হতে পারে। তবে উত্তাল সাগরে যেন শিক্ষার্থীরা যাতায়াত না করেন, সে বিষয়ে বিভাগের শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি।

রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর

জগন্নাথ হলে প্রতিমা নির্মাণের অর্থায়ন ও অনুমোদন প্রক্রিয়া প্রকাশের দাবি

‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত’, ছাত্রীকে হাবিপ্রবি শিক্ষক দীপক কুমার

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি

বাকৃবির জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত

ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর

অগ্নিসন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আপস নয়: ছাত্রদল

কুবির বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

চবির হীরকজয়ন্তী অনুষ্ঠানে মুখোমুখি ছাত্রদল-শিবির, ধাক্কাধাক্কি ও হাতাহাতি