হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে গভীর রাতে ঘুমন্ত দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে কয়েক ব্যক্তির বিরুদ্ধে। তাদের মধ্যে একজনকে শনাক্ত করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার ভোরে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় ওই শিশুদের সঙ্গে এ ঘটনা ঘটে। শিশু দুটিকে ১,০০০ টাকার প্রলোভন দেখিয়ে সঙ্গে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। তবে তাদের চিৎকার শুনে এক ব্যক্তি এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

পরে সকালে অভিযুক্তদের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পুলিশ জানিয়েছে, তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তির নাম মাকসুদ আলী। তার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়া গ্রামে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিনহাজ আলম সৌরভ জানান, দুই শিশুর মধ্যে একজনের বয়স ১৩-১৪ বছর, অন্যজনের ১০ বছরের নিচে। তারা স্টেশনের একটি দোকানের টেবিলে ঘুমিয়ে ছিল।

অভিযুক্তরা তাদের মুখ চেপে ধরে এবং হাত-পা ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিশু দুটির চিৎকার শুনে এক ব্যক্তি এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

এদিকে অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ের আরেক নারী শিক্ষার্থী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। ওই শিক্ষার্থীর দাবি, বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাশাল্লাহ হোটেলের গলি দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি তাকে অনুসরণ করে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন জানান, অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে স্টেশন এলাকায় টহল ও নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, লিখিত অভিযোগ না থাকায় অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। তাকে ছেড়ে দেওয়া হয়নি।

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী

মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী