হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইনকিলাব মঞ্চ

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে অনলাইনে মতামত বা ভোট গ্রহণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইনকিলাব মঞ্চের ঢাকা কলেজ শাখা। সংগঠনটি এই প্রক্রিয়ায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাদের অবস্থান ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ একাডেমিক পরিচয় ও শিক্ষাজীবনের সঙ্গে এই মাইগ্রেশন প্রক্রিয়াটি ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও ন্যায্য প্রত্যাশার প্রতি সম্মান জানিয়েই তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালে অপরিকল্পিতভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে শিক্ষার্থীরা পরিচয় সংকট, সেশনজট ও নানা ধরনের অনিশ্চয়তার শিকার হয়েছেন। বিশেষ করে প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশে সমন্বয়হীনতার কারণে বছরের পর বছর শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তবে সংগঠনটি স্পষ্ট করেছে যে, তাদের এই অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যমান সাত কলেজের কোনো শিক্ষার্থী বা শিক্ষকের বিপক্ষে নয়। বরং কোনো স্বার্থান্বেষী মহল যাতে বিভিন্ন পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ সময় প্রশাসনের কাছে দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে কয়েকটি সুনির্দিষ্ট দাবি বাস্তবায়নের প্রত্যাশা জানানো হয়-

১. যুগোপযোগী ও গবেষণাভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার দ্রুত প্রকাশ।

২. শিক্ষার্থীদের সেশনজটমুক্ত রাখার সুস্পষ্ট রোডম্যাপ ও নিশ্চয়তা প্রদান।

৩. দ্রুত সেমিস্টার পদ্ধতি চালু করা।

৪. সংঘাতের পরিবেশ পরিহার করে শিক্ষক-শিক্ষার্থীর আলোচনার মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

৫. একাডেমিক ভবন, আবাসন ও পরিবহন সংকটের দ্রুত সমাধান।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেন আর কখনো রাজপথে নামতে না হয়—এই লক্ষ্য সামনে রেখে প্রশাসনকে যথাযথ ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রকাশিত নোটিশ অনুযায়ী, একাডেমিক মাইগ্রেশন বিষয়ে অনলাইন ভোটগ্রহণ ১৭ আগস্ট সকাল ১০টা থেকে ১৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ভোট প্রদানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চের ঢাকা কলেজ শাখা।

সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ ওয়মায়ের এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

অপারেশন সিন্দুর নিয়ে তৈরি ডকুমেন্টারিতে ইতিহাস বিকৃতি করেছে ভারত

হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

বরখাস্ত ফিফা কর্মকর্তা

নবাবগঞ্জে ৬১০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ২

তরুণদের নেতৃত্বে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়তে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

গল টেস্টে হারের শঙ্কায় শ্রীলঙ্কা

সারের সংকট নেই, বরং চাহিদার অতিরিক্ত মজুত আছে: কৃষিমন্ত্রী

ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান আইসিটিমন্ত্রীর

মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে ভোট বৃহস্পতিবার

জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত