হোম > শিক্ষা > ক্যাম্পাস

পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রেড মার্চ’ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য ৭ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দেওয়ার প্রতিবাদে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন সংগ্রামে আহত-শহীদদের স্মরণে ঢাকা সহ সারাদেশে রেড মার্চ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ' এর ব্যানারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট থেকে ' রেড মার্চ' কর্মসূচি শুরু হয়। ক্যাম্পাসের পার্শ্ববর্তী 'সাতরাস্তা ' দিয়ে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে পুনরায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা জানান. 'প্রকৌশলে অধিকার আন্দোলন ' এর ব্যানারে কিছু বিএসসি শিক্ষার্থী '৩ দফা' অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে। এই সংগঠনের কিছু প্রতিনিধি পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে মামলা-হামলার হুমকি দিয়ে যাচ্ছে এবং ফেসবুকে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে নানা ধরনের মানহানিকর বক্তব্য দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। তারা বলেন, বিএসসি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যকার চলমান সমস্যা নিরসনের জন্য সমন্বয় প্রয়োজন, সংঘাত নয়।

সংশ্লিষ্টরা জানান, ঢাকার বাইরে খুলনা, দিনাজপুর, বগুড়া, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, পটুয়াখালী, চাঁদপুর, শেরপুর, নওগাঁ পলিটেকনিক সহ দেশের প্রায় সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ' এর উদ্যোগে 'রেড মার্চ' কর্মসূচি পালিত হয়েছে।

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান