হোম > শিক্ষা > ক্যাম্পাস

শহীদ সাজিদের কবর জিয়ারত করে কার্যক্রম শুরু করবেন জবি উপাচার্য

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইকরামুল হক সাজিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার প্রশাসনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এর অংশ হিসেবে আগামী ২৭ মার্চ শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করবেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও সংশ্লিষ্টরা শহীদ সাজিদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে গিয়ে তারা তার কবর জিয়ারত করবেন এবং গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, যাদের আত্মদানে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, তাদের মধ্যে আমাদের সূর্যসন্তান সাজিদ অন্যতম। ক্যাম্পাসের নিয়মিত কার্যক্রম শুরুর পূর্বেই আমরা আমাদের এই গর্বিত সন্তানকে স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগামী শুক্রবার সকাল সাড়ে আটটায় তার কবর জিয়ারতের উদ্দেশ্যে টাঙ্গাইল যাবো।

উল্লেখ্য, শহীদ ইকরামুল হক সাজিদ জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ছিলেন। তার আত্মত্যাগ বিশ্ববিদ্যালয় পরিবারে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে।

গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার