হোম > শিক্ষা > ক্যাম্পাস

চীনে বাংলাদেশের পতাকা ওড়ানোর স্বপ্নে চুয়েটের তরুণ প্রকৌশলীরা

আমার দেশ অনলাইন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘Formula Student’ রেসিং টিম ‘Blitzer CUET’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। দলটি ২০২৭ সালে চীনে অনুষ্ঠেয় Formula Student প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে নিজস্ব রেসিং কারের নকশা ও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।

দেশের তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই দলটির অন্যতম লক্ষ্য।

বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত Blitzer CUET একটি পূর্ণাঙ্গ Formula Student টিম। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দলটির সদস্যরা নিজস্ব রেসিং কারের নকশা, নির্মাণ ও পরীক্ষার কাজ করছেন। গাড়িটির ডিজাইন, এরোডাইনামিক্স, পাওয়ারট্রেন, সাসপেনশন, ইলেকট্রিক্যাল সিস্টেম ও ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছেন তারা।

দলের সদস্য আসহাব সিফাত বলেন, Formula Student শুধু একটি রেসিং প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের প্রকৌশল জ্ঞান বাস্তবে প্রয়োগের মাধ্যমে দক্ষতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিনি বলেন, সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জের মধ্যেও দলের সদস্যরা গাড়ির নকশা ও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক Formula Student অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার প্রত্যয় নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন।

দলের আরেক সদস্য আহনাফ তাজওয়ার ওহী বলেন, প্রয়োজনীয় স্পনসরশিপ ও আর্থিক সহায়তার অভাব বর্তমানে দলের অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রযুক্তিপ্রেমী ব্যক্তি, প্রতিষ্ঠান ও করপোরেট পর্যায়ের সহযোগিতা পাওয়া গেলে বাংলাদেশ থেকে Formula Student-এর মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও শক্তিশালীভাবে অংশগ্রহণ করা সম্ভব হবে।

দলটির সদস্যদের প্রত্যাশা, প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহযোগিতা নিশ্চিত হলে ২০২৭ সালের প্রতিযোগিতায় একটি প্রতিযোগিতামূলক গাড়ি নিয়ে অংশ নেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি দেশে Formula Student ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিষয়ে আগ্রহ আরও বাড়বে বলে তাদের আশা।

আমেরিকায় ‘ভালো’ মুসলিম নেই!

বঙ্গভবনে শুভ্রতার আলো

পেছানোর পথ রুদ্ধ এগোনোর পথ অবারিত

একই দৃশ্য, কেবল সময় ও প্রেক্ষাপট ভিন্ন

বিয়ের পোশাকে মন্দিরে ৪০ বর, সারাদিনেও এলেন না কোনো কনে

স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুতের আলো দেখেনি ৫৬০ পরিবার

আ.লীগ নেত্রীর দখলে থাকা জমি ফেরত পেল প্রবাসীর পরিবার

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনায় ভারত কেন এত উদ্বিগ্ন

টিভির পর্দায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের সঙ্গে বার্সেলোনার ম্যাচ

অষ্টগ্রামে বন্ধ ১৭৮ কোটি টাকার সেতু নির্মাণ