হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমন্বিত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই সর্বাত্তম পন্থা। প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা শাবিপ্রবিতে এই পরিচ্ছন্নতা অভিযান হাতে নিয়েছি। আমাদের মূল লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সুস্থ ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, যেন ডেঙ্গুসহ সার্বিক স্বাস্থ্যঝুঁকি থেকে বিশ্ববিদ্যালয়ের সবাই সুরক্ষিত থাকতে পারে।

ক্যাম্পাসের বিশাল আয়তনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, প্রাথমিক ধাপে পরিচ্ছন্নতার কাজ দ্রুত সুসম্পন্ন করার জন্য ৭০ জনেরও বেশি বহিরাগত শ্রমিক নিযুক্ত করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পুরো ক্যাম্পাসকে ছয়টি জোনে ভাগ করা হয়েছে। তবে ক্যাম্পাসের প্রতিটি ভবন ও বিভাগ নিয়মিত পরিচ্ছন্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব উদ্যোগী ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্র ও ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চর্চা বজায় রাখলে সমগ্র বিশ্ববিদ্যালয় সুন্দর ও স্বাস্থ্যকর রূপ পাবে।

বক্তব্যকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে বিভিন্ন সামাজিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ে এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের সকল আবাসিক হল, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, আবাসিক এলাকা ও আশপাশের উন্মুক্ত স্থানে এডিস মশার লার্ভা ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করার এই ধারা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কাগজবিহীন পরীক্ষার যুগে রাবি, পেপারলেস এক্সাম সিস্টেম চালু

সাড়ে পাঁচ বছরের প্রকল্প শেষ হয়নি এক দশকেও

ভুয়া পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষকদের পেনশনের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে: ইশরাক

জাবি ছাত্রদলের সদস্য সুমাইয়া সুলতানার পদত্যাগ

ইবির হল ডাইনিংয়ে পরিচ্ছন্নতা সংকট

ইবিতে সনদ-ট্রান্সক্রিপ্ট পেতে দীর্ঘসূত্রতা, শিক্ষার্থীদের ভোগান্তি

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ১১তম দিনেও বিক্ষোভ