হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিদ্যুৎ-স্বনির্ভর ও সবুজ ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে সমন্বিত সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের কাছে এ দাবিতে একটি স্মারকলিপি দেন কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা, জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এখন জাতীয় অগ্রাধিকার। এক্ষেত্রে সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি জ্বালানি সমাধান হতে পারে।

স্মারকলিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, আবাসিক হলসহ উপযুক্ত ভবনগুলোর ছাদ কাজে লাগিয়ে ‘ঢাকা ইউনিভার্সিটি রুফটপ সোলার অ্যান্ড গ্রিন এনার্জি প্রজেক্ট’ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। এ প্রকল্পের মাধ্যমে প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণ এবং পরবর্তী সময়ে উদ্বৃত্ত বিদ্যুৎ প্রযোজ্য নেট মিটারিং বা গ্রিড সংযুক্ত ব্যবস্থার আওতায় জাতীয় গ্রিডে সরবরাহের কথাও বলা হয়।

‘প্রশাসনের চেয়ারে বসলে রাজনীতি ছাড়ুন’—জামায়াত নেতাদের হুঁশিয়ারি

তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের ল্যান্ডিং স্টেশন পরীক্ষার কাজ সম্পন্ন

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

বাংলাদেশে নজরদারি করছে ‘র’, আইবি, এনআইএ, সিবিআইসহ ১০টি সংস্থা!

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুই মামলা

হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে, শেষ পর্যন্ত গ্রেপ্তার আসির

পীরগাছা সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জুলাই বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা সেরা বিপ্লব: কবি কল্যাণী ঠাকুর চাঁড়াল

কুমিল্লা মেডিকেল কলেজে সব ফ্লোরে ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ, কৃষিমন্ত্রীর ক্ষোভ