হোম > শিক্ষা > ক্যাম্পাস

জিএসে হারলেও সিনেটে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের ফাহিম

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিএস ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে লড়ছিলেন শিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের ফাহিম রেজা। নির্বাচনে জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত হয়েছেন তিনি।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান রাকসু নির্বাচন কমিশন।

কমিশনের তথ্যনুসারে, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৮জন প্রার্থী। এতে ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে তিনজন, একজন স্বতন্ত্র এবং একজন সাবেক সমন্বয়ক সমন্বয়ক নির্বাচিত হোন। এতে রাকসুর ভিপি পদের পাশাপাশি ৯৪৬৭ ভোট পেয়ে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদে পাশাপাশি ৪৬৯০ ভোট পেয়ে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন এসএম সালমান সাব্বির। এছাড়াও রাকসুর জিএস পদের পাশাপাশি ১২৮৩৩ ভোট পেয়ে সিনেট সদস্য পদে নির্বাচিত হলেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। এদিকে ফাহিম রেজা ৮২০৫ ভোট সিনেট সদস্য নির্বাচিত হোন এবং ৫৭০৭ ভোট পেয়ে সিনেট সদস্য হোন আকিল বিন তালেব।

ফলাফল শেষে প্রধান নির্বাচন কমিশনারের অধ্যাপক ড. এফ নজরুল বলেন, আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে নির্বাচন করার। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক খুশি। যারা নির্বাচিত হয়েছেন তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচি জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত

বিএমইউতে ইভিনিং ও নাইট শিফটে ওটি চালুর পরিকল্পনা রয়েছে: উপাচার্য

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক

তালতলীতে সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, ঝুঁকি নিয়ে খাল পার শিক্ষার্থীদের

মুরগির খোঁয়াড়ের মাটির নিচ থেকে ১২২ পুরিয়া গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

চাইনিজ ব্যবসায়ীর কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার

শাহজালালে ১৪ কেজি স্বর্ণের বার জব্দ

ভারতের ৯ হিমবাহ হ্রদকে ‘পানির বোমা’ বলছেন গবেষকরা, বড় বন্যার আশঙ্কা

শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির