হোম > শিক্ষা > ক্যাম্পাস

বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

প্রতিনিধি, রুয়েট

বর্ণাঢ্য আয়োজন ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপিত হয়েছে ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’। মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় তিনটি পায়রা অবমুক্ত করে দিবসটির সূচনা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনসহ অন্যান্য অতিথিরা।

পরে রুয়েট প্রাঙ্গণে শহীদ শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত গবেষণা পোস্টার ও স্টার্টআপ মডিউল প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা উদ্যোগ তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

এছাড়া রক্তদাতা সংগঠন ‘নিরব’-এর উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে বিনামূল্যে রক্ত ও চক্ষু পরীক্ষা সেবা দেওয়া হয়।

সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দিবসের মূল আয়োজন হিসেবে পরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, রুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। ১৯৬৪ সালে ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরুর পর রুয়েট শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

তিনি বলেন, গবেষণার লক্ষ্য শুধু প্রকাশনা বা সাইটেশন নয়; বাস্তব সমস্যার সমাধান এবং মানুষের কল্যাণে গবেষণাকে কাজে লাগাতে হবে। উদ্ভাবনকে বাস্তব প্রয়োগের সুযোগ তৈরি করা ইউজিসির অন্যতম দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, গবেষণাকে এগিয়ে নিতে ‘রিসার্চ রেভল্যুশন’-এর মতো উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, শুধু সার্টিফিকেট নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ববোধসম্পন্ন মানুষ গড়ে তোলাই বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রকৃত লক্ষ্য।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, আজ রুয়েটের ৬২ বছরের গৌরবময় পথচলায় পদার্পণের দিন। দীর্ঘ এই পথচলায় শিক্ষা, গবেষণা ও উন্নয়নে অংশগ্রহণকারী সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।

তিনি রুয়েটকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে গবেষণা ও উদ্ভাবনে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমে ইউজিসির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় রুয়েট এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরো শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সমাপনী পর্বে চিত্রাঙ্কনসহ বিভিন্ন আয়োজনে অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। দিনের শেষভাগে যোহরের নামাজের পর রুয়েট কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, শহীদ ও প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে আগামীকাল এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি সমাপ্ত হবে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, প্রতি বছর ১ সেপ্টেম্বর রুয়েট বিশ্ববিদ্যালয় দিবস পালন করে আসছে। ১৯৬৪ সালে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

এআরবি

ডিবির সেকাল ও একাল

দ্বিগুণেরও বেশি দামে এলএনজি আমদানি

টিভির পর্দায় বায়ার্ন মিউনিখের ম্যাচের সঙ্গে ইউএস ওপেনের রোমাঞ্চ

দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু, দাদি আহত

কুবিতে রাজনীতি নিষিদ্ধ, তবুও প্রশাসনিক ভবনে ছাত্রদলের কর্মশালা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন