হোম > শিক্ষা > ক্যাম্পাস

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

আমার দেশ অনলাইন

ক্যাম্পাসে বোমা হামলার হুমকি পেয়ে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইমেইলে এ হুমকি দেওয়া হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, ‘ইমেইলে মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণহারে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সেখানে আরও বলা হয়েছে, ‘মনে রাখবেন, যা ঘটতে যাচ্ছে তা আপনাদের কেউই ঠেকাতে পারবেন না।’

ওসি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

মেরুল–বাড্ডা এলাকায় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ওসি নাসিরুল আমিন ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফাতিউস ফাহমিদ গণমাধ্যমকে জানান, তারা অজ্ঞাত একটি উৎস থেকে ইমেইল পেয়েছেন এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়েছি এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পাচ্ছি। এই মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

অপ্রতিম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান বাবা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকসাসের নিন্দা

সাংবাদিক হামলার বিচারহীনতার অবসান চায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

সাংবাদিকদের ওপর ছাত্রদলের একের পর এক হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় অজ্ঞাত মামলা, সাংবাদিকদের ক্ষোভ

চুয়েটে ৫৬ দিনের উপাচার্যের জন্য ১৩ দিনের আন্দোলন

রাবিতে ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০

‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

ফেসবুক কমেন্ট ঘিরে রাকসু নেতাকে হুমকি, হকিস্টিক নিয়ে ক্যাম্পাসে ছাত্রদল নেতা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির