হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

প্রতিমাটি নির্মিত হলে তা বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা হিসেবে পরিচিতি লাভ করবে বলে আয়োজকদের প্রত্যাশা।

অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন— অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ এবং সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন)। এ সময় জগন্নাথ হল সংসদের নেতৃবৃন্দ ও জগন্নাথ হল ছাত্রদলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে এবং প্রত্যেকে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। এখানে সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।’

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের পরিবেশ বজায় রাখা একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বক্তারা সরস্বতী প্রতিমার এই ভিত্তিপ্রস্তর স্থাপনকে জগন্নাথ হলের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত একটি মাইলফলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতির বৈচিত্র্য আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, সরস্বতী হিন্দুধর্মাবলম্বীদের বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী হিসেবে পূজিত হন। প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। এই বিশাল আকৃতির প্রতিমা নির্মাণের উদ্যোগটি জগন্নাথ হলের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রে একটি নতুন ও ঐতিহাসিক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা, জাবি শিক্ষার্থী বহিষ্কার

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

ঢাবির সমাবর্তনে ‘গলাকাটা ফি’ কমানোর দাবি শিক্ষার্থীদের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ

ঢাবির একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ২

জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলায় কলেজ ছাত্রশিবিরের প্রতিবাদ

ক্যাম্পাস সাংবাদিকেরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নাহিদ ইসলাম

আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল, সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

ঢাকা কলেজে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ

গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলে সেরা দশে হাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী