হোম > শিক্ষা > ক্যাম্পাস

গত ১৬ বছরে ঢাবিতে শিক্ষক নিয়োগ-পদোন্নতির অনিয়ম তদন্তে তথ্য আহ্বান

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ সিন্ডিকেট ১৭ মার্চ ২০২৫ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করে। আওয়ামী লীগের শাসনামলে কোনও শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগ থাকলে তা লিখিত আকারে দেওয়ার আহ্বান জানিয়েছে তদন্ত কমিটি।

তথ্য-প্রমাণসহ অভিযোগ দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুলাই ২০২৫। অভিযোগ পাঠাতে হবে তদন্ত কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি যথাযথ তথ্য উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কার্যক্রমে গোপনীয়তা নিশ্চিত করা হবে এবং তথ্যদাতার পরিচয়ও সংরক্ষিত রাখা হবে। অভিযোগ যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

ঢাবির ৫৪তম সমাবর্তনের ফি কমানোর দাবিতে ডাকসুর কর্মসূচি

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

এইচএসসিতে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে যে ৩ উপায়ে

বাকৃবিতে ইয়াসের উদ্যোগে জাতীয় ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত

বাউবি থেকে এমএসএস ডিগ্রি অর্জনকারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী