হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাবিতে বর্ণাঢ্য র‍্যালি

রাবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দের উপস্থিতিতে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে সমাপ্ত হয়।

এ সময় র‍্যালিতে ফোরামের সভাপতি প্রফেসর গোলাম ছাদিক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলাম, ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি-পরবর্তী সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁরা গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও শিক্ষাঙ্গনে মুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষক সমাজকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসময় রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমীরুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থনৈতিক স্বনির্ভরতা ও জাতীয় ঐক্যের যে রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, তা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যয় হওয়া উচিত—বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষার পরিবেশ এবং মানুষের মৌলিক অধিকারকে আরও শক্তিশালী করা। বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের কেন্দ্র। রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে, একটি মুক্ত, নিরাপদ ও দলনিরপেক্ষ শিক্ষাঙ্গনই পারে ভবিষ্যৎ প্রজন্মকে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই সকল বিভেদ, সংকীর্ণতা ও স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের প্রত্যাশা—বাংলাদেশ একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

প্রসঙ্গত, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে দলটি প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সেই দিনকে স্মরণ করেই বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করছে।

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু

ইসলামী সংগীতাঙ্গনে ইতিহাস: গোল্ডেন প্লে বাটন পেল শিশুশিল্পী সাইফা

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: এমপি জসিম

জনরোষ সৃষ্টির আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বারবার আবির্ভূত হয়েছে বিএনপি: প্রতিমন্ত্রী পুতুল

শুধু পড়া নয়, নিজের প্রস্তুতিও যাচাই করবে শিক্ষার্থীরা

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি নেয়ার চেষ্টা, পিএসসিতে প্রার্থী আটক

স্কুলের ভবন ভেঙে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ