হোম > শিক্ষা > ক্যাম্পাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চবি শিবিরের বিক্ষোভ

প্রতিনিধি, চবি

চবিতে বিক্ষোভ করেছে শিবির।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রশিবির।

বুধবার দুপুরে চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি প্রশাসনিক ভবন, শহীদ মিনার ও কাটাপাহাড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতারা।

চাকসু ভিপি ও শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা সরকারকে বলতে চাই, জুলাইয়ের গণরায় মেনে নিন। যদি জুলাইয়ের গণরায় মেনে না নেন, তাহলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা আপনি চিন্তাও করতে পারবেন না।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিবউল্লাহ খালিদ বলেন, বিএনপি ৫১ শতাংশ ভোটের ম্যান্ডেট নিয়ে ৭১ শতাংশ জনগণের রায়কে উপেক্ষা করছে। কিন্তু আমরা বলতে চাই, যেসব শহীদের মায়েরা এখনো বেঁচে আছেন, তারা তাদের সন্তানদের কথা ভুলে যাননি। যারা এখনো আহত অবস্থায় পঙ্গুত্ব নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, তারাও সেই দিনের লোমহর্ষক ঘটনা ভুলে যাননি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চাকসু জিএস ও শাখার আন্তর্জাতিক সম্পাদক সাঈদ বিন হাবিব, শাখা মানবসম্পদ ব্যবস্থাপনা ও সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম, অফিস ও পরিকল্পনা সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক মোনায়েফ শরীফ এবং প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহানসহ সংগঠনের নেতাকর্মীরা।

জেডএম

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ

জাবিতে র‍্যাগিংয়ে জড়িত ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি