হোম > শিক্ষা > ক্যাম্পাস

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শনিবার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৩ জানুয়ারি)।

এবারের কৃষিগুচ্ছে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে সারাদেশে একযোগে শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে গত ২৮ ডিসেম্বর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আসনবিন্যাস কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট (যঃঃঢ়ং://ধপধং.বফঁ.নফ) এ প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। গাকৃবির জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

ইতোমধ্যে প্রশ্নপত্র প্রণয়ন, পরিবহন, কেন্দ্র ব্যবস্থাপনা, নজরদারি ও নিরাপত্তাসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম রোধে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও ভিজিল্যান্স টিম কাজ করবেন। আমরা আশা করছি, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সেরা শিক্ষার্থীরাই এই ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হবেন। পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে সহযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখবেন।

উল্লেখ্য, এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ব্যবস্থা, অ্যাকাউন্ট সুরক্ষায় যা করবেন

এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে

তথ্যযুদ্ধের নতুন মাত্রা, এআইকে প্রভাবিত করার চেষ্টা ইসরাইলের

ভেড়ামারার পদ্মায় অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে

হাইকোর্টের রায় অমান্য করে যোগদান, সাজা থেকে বাঁচতে করলেন পদত্যাগ

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

দিনাজপুরে শ্রমিক নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, যান চলাচল বন্ধ

টিভির পর্দায় ইংল্যান্ড-পাকিস্তানের লর্ডস টেস্টের সঙ্গে বার্সেলোনার ম্যাচ

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার পরিবর্তন চায় কানাডা