হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি

প্রতিনিধি, জবি

মুক্তমঞ্চের সামনে গরু রান্নার আয়োজন ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং প্রশাসনের নিষেধাজ্ঞার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজন করা হয়েছে ‘গরু ভোজ’। পূর্বঘোষিত এ কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবন ও গণিত বিভাগের মধ্যবর্তী সড়কে গরু জবাইয়ের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গরু ভোজের জন্য ১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে একটি গরু কেনেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীপ্রতি নিবন্ধন ফি নির্ধারণ করা হয় ৭০ টাকা। এ আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দমিছিলও করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আজম খান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে যেভাবে দেখানো হচ্ছে, বাস্তবতা তেমন নয়। ক্যাম্পাসে গরু ভোজের আয়োজন ঘিরে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠানটি পালিত হচ্ছে।”

উল্লেখ্য, গত বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

প্রশাসনের এ বিজ্ঞপ্তির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিজ্ঞপ্তি প্রত্যাহার, প্রকাশ্যে দুঃখ প্রকাশ, আগের ঘটনাটি তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংসের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। একই সঙ্গে শুক্রবার গরু ভোজ আয়োজনের ঘোষণা দেন জকসুর নেতারা।

মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা