হোম > শিক্ষা > ক্যাম্পাস

ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক আব্দুর রব হলের গেটে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, এভারকেয়ার হাসপাতাল থেকে আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্ভবত ঘটনাস্থলেই সে মারা যায়।

এআরবি

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

অবৈধভাবে ১,০০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড

পাকিস্তান সফরে যাবে ভারত!

মেসি-এমবাপ্পেদের প্রতিদ্বন্দ্বী রদ্রি-ইয়ামাল

নির্বাচনের আগে ধর্মের কথা, সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন: আলী হাসান উসামা

সুন্দরবনের আদলে সীতাকুণ্ডের ম্যানগ্রোভে বন্যপ্রাণীর অভয়ারণ্য

জীবননগরে ময়লা ফেলার প্রতিবাদ করায় চারজনকে কুপিয়ে জখম

ঝেংয়ের অবিশ্বাস্য কামব্যাক

সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় মদন সাব-রেজিস্ট্রার অফিস

আপনি কী বিরোধী দলকে ওয়াকআউট করাতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের প্রশ্ন