হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

প্রতিনিধি, চবি

ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সংগঠনটির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক এ হামলা কেবল কিছু সাংবাদিকের ওপর আঘাত নয়; এটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ পরিবেশের ওপর সরাসরি হুমকি। তারা উল্লেখ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, এ ধরনের ঘটনা সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের সহিংসতা চলতে থাকলে ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি তৈরি হবে, যা স্বাধীন সাংবাদিকতার পথকে বাধাগ্রস্ত করবে।

চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “ঢাবির সাংবাদিকদের ওপর হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দেশের সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখান থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব তৈরি হয়।”

তিনি আরও বলেন, হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয়ভাবে গঠিত তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও একাডেমিক ও প্রশাসনিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। কেউ যদি পেশিশক্তি দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চায়, তাহলে মনে রাখতে হবে—সাংবাদিকদের কলমের শক্তি আরও বড়। আমরা অন্যায়-অবিচারের বিরুদ্ধে লিখে যাব, কেউ আমাদের থামাতে পারবে না।”

মানববন্ধনে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

চবিতে নতুন শাটল ট্রেন উদ্বোধন

জবির আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন

মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবিতে যোগ দিলেন ভিসি অধ্যাপক হেমায়েত জাহান

জাপানের আইটিইই পরীক্ষায় প্রথম স্থান অর্জন খুবি শিক্ষার্থীর

নিখোঁজ বাবার সন্ধানে জবি শিক্ষার্থী তৈমুর মবিন

পুশইন বন্ধ না হলে সীমান্তে লংমার্চের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন-সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী

সমাজবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে অধ্যাপক শরিফুল হুদা