হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষে সিনেট ভবনের ডিইউএএ (DUAA) ফ্লোরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আয়োজিত এ সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং আনন্দঘন পরিবেশে গেট-টুগেদার আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উপস্থিত সব সদস্যের মতামত ও সম্মতির ভিত্তিতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী আংশিক কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু, সিনিয়র সহ-সভাপতি হিসেবে বশির আহমেদ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান পলাশ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল করিম সরকার, সাংগঠনিক সম্পাদক পদে কাফী আব্দুল্লাহ হাকিম সুমন, কোষাধ্যক্ষ পদে মো. ফখরুল ইসলাম খান এবং দপ্তর সম্পাদক পদে আল আমিন মিরা মনোনীত হয়েছেন।

সভায় বক্তারা বলেন, হলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও যোগাযোগ আরও জোরদার করে সূর্যসেন হলের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি উপস্থিত সদস্যরা সংগঠনের যেকোনো কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী

মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী

জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা