হোম > শিক্ষা > ক্যাম্পাস

তরুণরাই দেশের ভবিষ্যৎ: চাকসুর সেমিনারে শিশির মনির

প্রতিনিধি, চবি

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারা নিজেরাই ঠিক করবে কেমন বাংলাদেশ তারা দেখতে চায়। রাজনৈতিক নেতারা যদি পুরোনো ধ্যানধারণা ও সংস্কৃতিতে আবদ্ধ থাকতে চান, তাহলে তরুণদেরই দেখিয়ে দিতে হবে আগের মতো আচরণ আর গ্রহণযোগ্য নয়। নইলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘চাকসুর সঙ্গে জানুন আপনার অধিকার’ শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) সেমিনারটি আয়োজন করে।

শিশির মনির বলেন, বিশ্ববিদ্যালয়গুলো হলো ‘চিন্তার খোরাক তৈরির কারখানা’। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে চিন্তাভাবনার জন্ম হয়, আগামীর বাংলাদেশ সে চিন্তার বাইরে যেতে পারে না। এখন তরুণরা নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে, রাজনৈতিক নেতাদেরও তা মানতে হবে। তরুণরা ভাবনা সৃষ্টি না করলে দেশ আবার পিছিয়ে পড়বে; তাতে এত মানুষের ত্যাগ, রক্ত ও জীবন বৃথা যাবে।

শিশির মনির আরো বলেন, রাজনৈতিক দল, ব্যক্তিবিশেষ বা কারো পক্ষে-বিপক্ষে অন্ধ সমর্থনের প্রয়োজন নেই। তরুণদের দায়িত্ব হওয়া উচিত বাংলাদেশের পক্ষে দাঁড়ানো। যারা দেশের পক্ষে কাজ করবে, তরুণদেরও তাদের পাশে থাকতে হবে।

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!